
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ধনিয়া ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান লাবু।
অভিনন্দন বার্তায় কামরুল হাসান লাবু।বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন ও পরিশীলিত রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি পদে তাঁর নির্বাচিত হওয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, নৈতিকভাবে আলোকিত এ নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বস্তরে মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
কামরুল হাসান লাবু আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন। একই সঙ্গে গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শেষে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন ও রাষ্ট্রপতি হিসেবে সফলতা কামনা করেন।
















