, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় জমি বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাট: নারীসহ আহত ২, থানায় এজাহার

  • প্রকাশের সময় : ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৮১ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেতরড়ী গ্রামে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারপিট এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ রিক্তা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উত্তর আনালেতরড়ী গ্রামের রিক্তা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী সোনা মিয়া, মঞ্জিল মিয়া ও মতলব মিয়াদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় সালিশ-বৈঠক অমান্য করে গত ৩০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রিক্তা খাতুনের বসতবাড়িতে হামলা চালায়। তারা ঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং বাধা দিতে গেলে রিক্তা খাতুনের ভাতিজা রাজন মিয়া (১৮) ও আল আমিন মিয়াকে (২২) ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ও বাক্স ভেঙে রিক্তা খাতুন এবং তার ভাসুর খোরশেদ আলমের ঘর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১০,২৭,৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাদী ও স্থানীয় এলাকাবাসী।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় জমি বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাট: নারীসহ আহত ২, থানায় এজাহার

প্রকাশের সময় : ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬