, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম

  • প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪৪ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এ.আর. বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে (জেলা মডেল এনডিডি স্কুল) ‘শিশু স্বর্গ’-এর ফলক উন্মোচন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশু স্বর্গের ফলক উন্মোচন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. হারুন অর রশিদ খান রাহাত ও মো. নুরুজ্জামান প্রামাণিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির গাইবান্ধা সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাকছুদার রহমান মকছুদ।

মতবিনিময় সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিদ্যালয়ের উন্নয়নে একটি একাডেমিক ভবন নির্মাণ, ফিজিওথেরাপি কক্ষ স্থাপন, প্রতিবন্ধীবান্ধব টয়লেট নির্মাণ এবং শিক্ষার্থীদের নিয়মিত দুপুরের খাবারের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের একাডেমিক শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা ও ফিজিওথেরাপি সেবা দেওয়ার উদ্যোগ রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করা গেলে এসব শিশুর শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও কল্যাণে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম

প্রকাশের সময় : ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬