, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ

  • প্রকাশের সময় : ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১১৭ পড়া হয়েছে

মোঃ রাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শেখ ফরিদ। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ছাতা প্রতীকে ৩২ ভোট পেয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে দুপুর ৩টায় ভোট গণনা সম্পন্ন হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে শেখ ফরিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পলাশ ফরাজী আনারস প্রতীকে ২৬ ভোট পান। অপর প্রার্থী আবদুল বাছেত পাটোয়ারী পান ১৬ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়নের বিআরডিবি সমিতির মোট ৭৫ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী তিন বছরের জন্য সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি মোঃ শেখ ফরিদ বলেন, বিআরডিবি সমিতির সব সদস্যের উন্নয়নে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বলেন, দুই স্তরের নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩২ ভোট পেয়ে ছাতা প্রতীকের প্রার্থী শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

মনপুরায় বিআরডিবির নেতৃত্বে নতুন মুখ শেখ ফরিদ

প্রকাশের সময় : ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬