, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকা’র নির্বাহী সম্পাদক হলেন সাংবাদিক রিয়াজ হোসেন শান্ত

  • প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৩ পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।।
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোলার সাংবাদিক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত।

সম্প্রতি দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক এস এম আল আমিন তাকে এ দায়িত্ব প্রদান করেন।
নতুন দায়িত্বের মাধ্যমে পত্রিকাটির সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশনা ও সার্বিক সম্পাদকীয় কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রিয়াজ হোসেন শান্ত দীর্ঘদিন ধরে ভোলায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিজয় টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক অমৃতালোক পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ভোলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সদস্য।

সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভোলা জেলার বিভিন্ন প্রান্তের জনসাধারণের সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, নদীভাঙন, জনদুর্ভোগ ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রিয়াজ হোসেন শান্ত। তিনি সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক রিয়াজ হোসেন শান্তকে ভোলার সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকা’র নির্বাহী সম্পাদক হলেন সাংবাদিক রিয়াজ হোসেন শান্ত

প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬