, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৬৪ পড়া হয়েছে

দিশা সরকার গাইবান্ধা থেকে:
গাইবান্ধার ফুলছড়িতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় একটি নবনির্মিত বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। একই সাথে এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এ উদ্বোধনী ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর বাস্তবায়নে এবং ‘এডব্লিউও ইন্টারন্যাশনাল’-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. আবদুস্‌ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান। তিনি নবনির্মিত বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্রটির ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নদীভাঙন ও বন্যাপ্রবণ এ অঞ্চলে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্রটি স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল ফসলের বীজ বিতরণ এ অঞ্চলের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সহায়ক হবে।”
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকার কৃষকদের হাতে জলবায়ু-সহনশীল বিভিন্ন ফসলের বীজ তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি এবং গণ উন্নয়ন কেন্দ্রের সুবিধাবহোগী কৃষকরা উপস্থিত ছিলেন

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ

প্রকাশের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬