, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৬৬ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্যে “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা (প্রাক-বৃত্তিমূলক) প্রশিক্ষণ” কার্যক্রমের মতবিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রেদুয়ানুল হালিম।

সভায় জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা জেলার ৮ম শ্রেণি পাস বা ঝরে পড়া ১৪-২৪ বছর বয়সী মোট ৭৩ জন প্রশিক্ষণার্থী ৪টি ট্রেডে ৪৬০ ঘণ্টার বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। গাইবান্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন, প্লাম্বিং, টেইলারিং ও মোবাইল সার্ভিসিংয়ের ওপর এ প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস.এম. আরশাদ। এ সময় জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত সহায়তার আশ্বাস দেন।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা” কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬