, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৪২ পড়া হয়েছে

দিশা সরকার গাইবান্ধা থেকে ,গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানকে পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজার এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সীচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফফর রহমান, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু), শাহিন ইসলাম, জুয়েল মিয়াসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি পরিকল্পিত হত্যাচেষ্টার ঘটনায় এখনো প্রকৃত দোষীরা আইনের আওতায় আসেনি। এতে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, অপরাধীরা যদি শাস্তির বাইরে থেকে যায়, তাহলে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা আরও বাড়বে। তাই প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল সীচা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬