
ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া
ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ,বিএম কলেজের সাবেক ছাত্রনেতা, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মনপুরা উপজেলা তরুণ দলের সভাপতি শিক্ষিত ও মেধাবী তরুণ ছাত্রনেতা মো:আব্দুর রহমান।
এলাকায় ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত মো. আব্দুর রহমান দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় মানুষের বিপদে-আপদে পাশে থাকার কারণে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন বলে দাবি তাঁর সমর্থকদের।
চেয়ারম্যান নির্বাচিত হলে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ন্যায়বিচার নিশ্চিত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুর রহমান। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।মো:আব্দুর রহমান বলেন,“দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক ও সুন্দর ইউনিয়ন গড়ে তুলতে চাই।”স্থানীয়দের প্রত্যাশা,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য,সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে দক্ষিণ সাকুচিয়া উন্নয়ন আরও এগিয়ে যাবে।

দাউদ ইব্রাহীম সোহেল খান 









