, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

  • প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪৫৬ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ঢাকায় পল্লবীতে শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ: দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি।

মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার বিচার দাবি এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, দেশে ক্রমাগত শিশু ও নারী ধর্ষণের যে ঘটনা ঘটছে, তা দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিরই ফল।

অদ্য ২০ মে সন্ধ্যায় রাজধানীর শ্যামলী প্রিন্স কনভেনশন হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর শাখার ২০২৬-২৮ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন। সাবেক জজ ও ঢাকা মহানগরের সভাপতি শেখ জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মোঃ ইলিয়াস বলেন:
“সরকার যদি দ্রুত ধর্ষণ সংক্রান্ত আইন সংস্কার না করে এবং দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দেশের সার্বিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে। মানুষ আজ মনুষ্যত্ব হারিয়ে চতুষ্পদ জন্তুর ন্যায় আচরণ করছে, যা আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে নাগরিক ও মানবাধিকার কর্মীদের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় পরিচালক মেজর (অব.) জাহিদ হাসান, আজীবন সদস্য জনাব বাদল, ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী সভাপতি কাউসার আহমেদ এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সাগর প্রমুখ। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

রামিসা হত্যা ও দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

প্রকাশের সময় : ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬