, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

ভোলা বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাছেলের নেতৃত্বে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থের সমর্থনে পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা–১ আসনে বিএনপি ও বিজেপি সমর্থিত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বি.জে.পি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাইলট বাজারে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভাটি ৫নং বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ বশির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণায় স্থানীয় নেতা মোঃ রাছেল হাওলাদারের নেতৃত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তব্যে মোঃ রাছেল হাওলাদার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করতে হবে সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সবাইকে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতি মোঃ বশির হাওলাদার বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বিকল্প নেই। তিনি নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় ৫নং বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে ভোলা–১ আসনের গরুর গাড়ি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পথসভায় এসে উপস্থিত হয়ে সবার কাছে গরুর গাড়ি প্রতীকে ভোট ও দোয়া চান। তিনি বলেন, নির্বাচিত হলে ভোলাবাসীর অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভোলা বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাছেলের নেতৃত্বে ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থের সমর্থনে পথসভা

প্রকাশের সময় : ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬