, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

ভোলায় বীর-মুক্তিযোদ্ধার কবরের বাউন্ডারি ভেঙ্গে জমি দখলের অভিযোগ 

  • প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩১৯ পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।
ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা সুবেদার আবদুল লতিফের কবরের বাউন্ডারি ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী মোঃ ফরহাদ,  মোঃ আজাদ ও মিঠুগংদের বিরুদ্ধে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবার ও বীর-মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 
জানাজায়, সুবেদার আবদুল লতিফ ভোলা সদর উপজেলারর আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, ২০২৫ সালে তিনি মৃতবরণ করলে রাষ্ট্রীয় মর্যাদায় বাড়ীর দরজায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
স্থানীয় প্রভাবশালী মোঃ ফরহাদ, মোঃ আজাদ ও মিঠুগংরা জমি দাবী করে ৬ই জুন কবরের বাউন্ডারি ভেঙ্গে কবরস্থানের একাংশ দখলে নিয়েছে।  
এ ঘটনায় মুক্তিযোদ্ধার নাতি জুয়েল বাদী হয়ে ভোলা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছে 
মৃত মুক্তিযোদ্ধার কন্যা শাহেনুর বেগম জানান, আমাদের থেকে জমি পেলে জমি নিবে কিন্তু বাবার কবরের বাউন্ডারি ভেঙ্গে কবরস্থান দখলে নিলো কেনো আমরা এর বিচার চাই। 
পুত্রবধূ শাহানাজ বলেন,  আমার শ্বশুর ৭১ সালে জীবনবাজি রেখে যুদ্ধ করেছে, তিনি মারা যাওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় । 
আর সেই বীর-মুক্তিযোদ্ধার কবরের বাউন্ডারি ভেঙ্গে দখলে নিলো, জমি পেলে আইনগত ভাবে সমাধান করবে কিন্তু কবরের বাউন্ডারি ভাঙ্গলো কেনো। 
তবে অভিযুক্তরা বলেন,  কবর থেকে বাউন্ডারি অনেকটা দুরে থাকায় ভাঙ্গা হয়েছে। 
ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বলেন,  এটা অত্যন্ত দুঃখজনক এবং ঘৃণিত কাজ, যারা এমনটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহিম জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভোলায় বীর-মুক্তিযোদ্ধার কবরের বাউন্ডারি ভেঙ্গে জমি দখলের অভিযোগ 

প্রকাশের সময় : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬