, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কন্যাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে পিতাকে গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২১৮ পড়া হয়েছে

ভোলার দৌলতখানে নিজের কন্যাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে মোঃ ইউসুফ (৫০) নামে এক পিতা গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানায়, গত ০২ সেপ্টেম্বর ২২৫ থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তিনি মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছিলেন। পরে গর্ভপাত ঘটানোর জন্য তাকে জোরপূর্বক ঔষধ খাওয়ানো হয়।

ভিকটিমের মা দৌলতখান থানায় লিখিত অভিযোগ করলে মামলা নং-০৪, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ও ৩১৫ পেনাল কোডে রুজু হয়।

পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের তত্ত্বাবধানে থানা ও জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে অভিযুক্তকে দুলারহাট এলাকা থেকে গ্রেফতার করেছেন।

পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

ভোলায় কন্যাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে পিতাকে গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬