
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী পদে নিযুক্ত হওয়ায় ভোলার রাজাপুর ইউনিয়ন শ্রমিক পার্টির সভাপতি মোঃ আলাউদ্দিন সাজির উদ্যোগে দোয়া মোনাজাত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। রাজাপুর ইউনিয়ন শ্রমিক পার্টির সভাপতি আলাউদ্দিন সাজীর সার্বিক পরিচালনায় এতে মাদ্রাসার এতিম ও সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন শ্রমিক পার্টির সভাপতি আলাউদ্দিন সাজী বলেন, আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলাবাসী অত্যন্ত আনন্দিত। তার এই নতুন দায়িত্ব গ্রহণকে স্মরণীয় করে রাখতে এবং শুভকামনা জানিয়ে মাদ্রাসার শিশু ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়েছে।
খাবার বিতরণ শেষে মন্ত্রী আন্দালিব রহমান পার্থের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।












