, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের শুভেচ্ছা।

  • প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
  • ৪৯২ পড়া হয়েছে

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলম ।

‎অভিনন্দন বার্তায় জাহাঙ্গীর এম আলম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন ও পরিশীলিত রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি পদে তাঁর নির্বাচিত হওয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
‎
‎তিনি আরও বলেন, নৈতিকভাবে আলোকিত এ নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বস্তরে মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎জাহাঙ্গীর এম আলম আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন। একই সঙ্গে গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
‎
‎নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
শেষে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন ও রাষ্ট্রপতি হিসেবে সফলতা কামনা করেন।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্র শ্রমিক দলের শুভেচ্ছা।

প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬