, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

  • প্রকাশের সময় : ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩৪ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ জুলাই) সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে নদী ভাঙনে বিপদে পড়া দুর্গত পরিবারগুলোর হাতে এই সরকারি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ (৩২৮) এর জাতীয় সংসদ সদস্য মমতাজ আলো।
ত্রাণ বিতরণকালে উপস্থিত দুর্গত মানুষের উদ্দেশ্যে এমপি মমতাজ আলো বলেন, “নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো প্রতিটি পরিবারের পাশে সরকার সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে।” এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিতে সরকারের নেওয়া নানা কার্যকর পদক্ষেপের কথা তুলে ধরেন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে গাইবান্ধা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্যোগপূর্ণ এই সময়ে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সরকারের এমন মানবিক সহায়তার জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো

প্রকাশের সময় : ১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬