, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গোবিন্দগঞ্জে ২ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

  • প্রকাশের সময় : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬৭ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবারও সফলতা অর্জন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেট কার জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জ থানাধীন কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।

‎অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস রেইডিং টিম সন্দেহভাজন একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) থামিয়ে তল্লাশি চালায়। এসময় গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ২ হাজার পিস উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

‎ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের চালক মো. রাব্বি মোরশেদ খান (৩৭) কে আটক করা হয়। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা প্রতিদিন নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। তাদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব ও সতর্ক নজরদারির ফলে প্রায়ই হাতেনাতে মাদক কারবারিদের আটক করা সম্ভব হচ্ছে।

‎মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গোবিন্দগঞ্জে ২ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

প্রকাশের সময় : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬