, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • প্রকাশের সময় : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২১৯ পড়া হয়েছে

দিশা সরকার
গাইবান্ধা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি’র আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—একেএম হাবিবুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), সাদুল্লাপুর থানা। ইঞ্জিনিয়ার খন্দকার মোস্তাক আহমেদ শাকিল, সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি।
মোঃ এনশাদ আলী, প্রধান শিক্ষক, সাদুল্লাপুর বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়।
সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর এই সবুজ বিপ্লবের ডাককে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনশত পন্চাশটি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে চারা রোপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

প্রকাশের সময় : ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬