, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকাসহ মোছাঃ সাথী বেগম (৩১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী কুখ্যাত মাদক ব্যবসায়ী প্লাবন মিয়া (৪০) পালিয়ে গেলেও তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গাইবান্ধা সদর থানা পুলিশের একটি যৌথ চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:০৫ ঘটিকায় গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজ পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আসামী সাথী বেগম ও অন্যান্য মাদক সেবীরা পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে পলাতক মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার উত্তর দুয়ারী শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে একই দিন (২৮ আগস্ট) রাত ১০:৪৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানার সামনে থেকে অভিযানের মাধ্যমে পলাতক আসামী সাথী বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত সাথী বেগম সবুজ পাড়া এলাকার মোঃ মনির হোসেনের মেয়ে এবং পলাতক আসামী প্লাবন মিয়ার স্ত্রী।
পুলিশ আরও জানায়, পলাতক আসামী প্লাবন মিয়া এলাকার একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বেও গাইবান্ধা সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় পরষ্পর যোগসাজশে অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়ীতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে ২৯ আগস্ট ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ৬৩ নম্বর মামলা রুজু করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬