, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গতকাল ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাইবান্ধা সদর থানাধীন ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোমরপুর এলাকা থেকে মোঃ রাসেল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিকেল ৬:৩০ ঘটিকায় তার বসতবাড়ির উত্তর দুয়ারী শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি সুইচিয়ার টিপ চাকু, একটি লোহার শাবল, একটি লোহার চেইন, একটি চাইনিজ কুড়াল সদৃশ কাঠের বাটযুক্ত রাউডি এবং একটি স্টিলের পাইপ উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল মিয়া জানায়, সে এসব দেশীয় অস্ত্র বিভিন্ন অপরাধ সংঘটন ও লোকজনকে ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহার করে আসছিল। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮:৫০ ঘটিকায় ব্রিজরোড কালীবাড়ী এলাকায় অপর আসামি হৃদয় সরকার পনির ওরফে পূর্ণ (৪০)-এর বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে একটি লোহার ধারালো ছোরা ও একটি লোহার বাটযুক্ত হাতুড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ দেশীয় অস্ত্র নিজস্ব হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৩১ আগস্ট গাইবান্ধা সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর-৬৯) রুজু করা হয়েছে।
পুলিশের এমন সফল অভিযানের পর এলাকা জুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং বর্তমানে গাইবান্ধার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা

প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ আগস্ট ২০২৬