, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

গাইবান্ধায় ডিবির অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ আটক ১, সেবনকালে গ্রেপ্তার আরও ১

  • প্রকাশের সময় : ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছে।
ডিবি সূত্রে জানা যায়, গত ১৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ২১:৫০ ঘটিকায় গাইবান্ধা সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের পুরাতন বাজার শাহাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখানে আসামির নিজ বসতবাড়ী থেকে মোঃ আকরাম হোসেন (৩৪), পিতা- মৃত সোহেল রানা, সাং- পুরাতন বাজার শাহাপাড়া-কে আটক করা হয়। আটককালে আসামির পরিহিত আকাশী রঙের থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৯৮ (আটানব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আকরামের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ৩০, তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রিঃ)।
একই অভিযানে ডিবির আভিযানিক দলটি শাপলা মিল মধ্য ধানগড়া এলাকার শ্রী মানিক চন্দ্র দাস-কে তার বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়নকক্ষে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানার নন-এফআইআর প্রসিকিউশন নং- ১৭৬/২৬ (তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রিঃ) দাখিলপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

গাইবান্ধায় ডিবির অভিযানে ৯৮ পিস ইয়াবাসহ আটক ১, সেবনকালে গ্রেপ্তার আরও ১

প্রকাশের সময় : ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬