, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটায় বাধা দেওয়ায় অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি ১ জন

  • প্রকাশের সময় : ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৬৬ পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি ॥

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী এলাকায় বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন মো. আলাউদ্দিন মোল্লা (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চেওয়াখালী গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিন মোল্লার সঙ্গে একই এলাকার মো. ইউসুফ মোল্লার দীর্ঘদিন ধরে ৮৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় ভোলার সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা দেওয়ানি মামলা নং-৩৬৩/২০২২ বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজে যাওয়ার পথে আলাউদ্দিন মোল্লা দেখতে পান, ইউসুফ মোল্লা ও তার স্ত্রী বিরোধপূর্ণ বাগান থেকে গাছের ডাল কাটছেন। তিনি এতে বাধা দিলে ইউসুফ মোল্লার নেতৃত্বে মোহাম্মদ আলী, রাফি ও রেনু বেগমসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. ইউসুফ মোল্লা বলেন, বাতাসে ভেঙে পড়া একটি গাছের ডাল আনতে গেলে আলাউদ্দিন অযথা চিৎকার-চেঁচামেচি করেন। তাকে মারধরের অভিযোগ সঠিক নয়।

স্থানীয়রা বিরোধটির সুষ্ঠু তদন্ত ও আইনগত সমাধানের দাবি জানিয়েছেন। এদিকে, আদালতের কোনো নিষেধাজ্ঞা কার্যকর থাকলে তা অমান্য করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটায় বাধা দেওয়ায় অতর্কিত হামলা, হাসপাতালে ভর্তি ১ জন

প্রকাশের সময় : ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬