, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশের সময় : এক ঘন্টা আগে
  • ৩ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা মোটর মালিক সমিতির প্রতিনিধি মুরাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব ইসলাম।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রকাশের সময় : এক ঘন্টা আগে