
গাইবান্ধা প্রতিনিধি:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় গাইবান্ধায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ।
বুধবার (৭ অক্টোবর) গাইবান্ধা জেলা পরিষদ চত্বরের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক।
অন্যান্যের মধ্যে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শহিদুজ্জামান শহীদসহ স্থানীয় ক্রীড়া অনুরাগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই সাঁতার প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের সাঁতার শেখার সুযোগ তৈরি করা এবং স্থানীয় পর্যায়ের সম্ভাবনাময় সাঁতারুদের চিহ্নিত করে তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।












