, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশের সময় : ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪৮৯ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :ভোলায় দীর্ঘ ২০ বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ও বরণ-পোষণ না দিয়ে উল্টো ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জাল দলিল তৈরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

পৈতৃক সম্পত্তি রক্ষায় এবং অভিযুক্ত ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ( ৬অক্টোবর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাপের হাট কাটা রোড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগী ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতা আব্দুল মোতালেব অভিযোগ করে জানান— তাঁর বড় ছেলে তাজুল ইসলাম দুলাল দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে পরিবারের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ঢাকায় বসবাস করছেন। বৃদ্ধ বয়সে তিনি কোনো প্রকার বরণ-পোষণ বা খোঁজখবর রাখেন না। বর্তমানে তিনি তাঁর বাকি দুই ছেলে মো. জসিম উদ্দিন ও মো. হারুনের সাথে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি নিজের জমি বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত ছেলে দুলাল ২০১৮ সালে একটি অভিনব প্রতারণার মাধ্যমে তাঁর জমি দখলের উদ্দেশ্যে ভুয়া ও জাল দলিল তৈরি করেছেন এবং ওই জাল দলিলের ভিত্তিতে গোপনে নামজারি খতিয়ানও খুলে নিয়েছেন।

অভিযুক্ত তাজুল ইসলাম দুলালের সাথে এ ঘটনায় জড়িত রয়েছে তাঁর ছেলে মোহাম্মদ জাকির হোসেন, আংকুর বেগম ও আমেনা বেগম। বৃদ্ধ বাবার জমি গ্রাস করার এই জালিয়াতির ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভূমিদস্যু দুলাল ও জাকিরকে আইনের আওতায় এনে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি করা নামজারি খতিয়ান বাতিল করে বৃদ্ধ পিতার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬