
ভোলা প্রতিনিধি: ভোলায় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন সোহেল (ওরফে) সোহেল হাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হলেও শুক্রবার সকালে পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন।গ্রেপ্তার ব্যক্তি হলেন,ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) তিনি পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের একজন স্বয়ংক্রিয় নেতা। আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার কার্যকর্ম থেমে থাকেনি, তিনি গোপনে, গোপনে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মকাণ্ড চালাচ্ছেন, বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি টিম ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অভিযানচালিয়ে। এফজাল হোসেন সোহেলকে গ্রেফতার করে।এরপর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।এদিকে, আটক কৃত নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাই তাকে অযথাই হয়রেনি করার উদ্দেশ্যে আটক করা হয়েছে। পরে তাকে একটি মিথ্যা মামলা দিয়ে কারা গারে পাঠায়। তিনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা শিকার।














