, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

ভোলায় পূর্বশত্রুতার জেরে হামলা, বৈদ্যুতিক শর্ট দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গফুরের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৩ পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে পূর্বশত্রুতার জেরে বাবুল ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক শর্ট দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গফুর (৩৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত বাবুল ফরাজী বর্তমানে তজুমদ্দিন ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গ্লোপপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল ফরাজী মুচিবাড়ি কোনা এলাকার জাফরের দোকানে ওষুধ কিনতে যান। এ সময় আব্দুল গফুরসহ কয়েকজন তাকে মারধর করেন এবং বৈদ্যুতিক শর্ট দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বাবুলের ছেলে রায়হান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা বাবুল ফরাজি কে তজুমদ্দিন ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় বাবুল ফরাজীর স্ত্রী জোসনা বেগম তজুমদ্দিন থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারটি ২১/২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে বলে জানান জোসনা বেগমের ছেলে।

এদিকে, এর আগের দিন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শামসুল হককেও মারধর ও বৈদ্যুতিক শর্ট দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গফুরের বিরুদ্ধে। এ ঘটনায় শামসুল হক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল গফুর। বলেন , নুরুউদ্দিন, বাবুল, শামসুল হক ও রায়হানসহ কয়েকজন তাকে মারধরের উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মুচিবাড়ি কোনা বাজারে আসেন। এ সময় তিনি ও তার পক্ষের লোকজন তাদেরকে ধাওয়া দেন। তবে গতকাল বুধবার তিনি হামলায় শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন।এ বিষয়ে তিনি তজুমদ্দিন থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আব্দুল গফুরকে কিছুটা আহত অবস্থায় পাওয়া যায় এবং বাবুল ফরাজীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় বাবুল ফরাজী ও শামসুল হকের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভোলায় পূর্বশত্রুতার জেরে হামলা, বৈদ্যুতিক শর্ট দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল গফুরের বিরুদ্ধে

প্রকাশের সময় : ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬