, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

গাইবান্ধায় ৫০ পিস মাদকদ্রব্যসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

  • প্রকাশের সময় : ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৮ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছাঃ বেবী বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী মোঃ মনু মিয়া পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় গাইবান্ধা সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান চালায়।
পলাতক আসামি মনু মিয়ার টিনশেড বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষে অভিযান চালিয়ে নারী পুলিশের সহায়তায় বেবী বেগমকে তল্লাশি করা হয়। এসময় তার পরিহিত পায়জামার কোমর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বেবী বেগম সবুজপাড়া এলাকার মোঃ মনু মিয়ার স্ত্রী ও মৃত মিজানুর রহমানের মেয়ে। পলাতক আসামি মনু মিয়া একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।
এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/২৯(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-২৯) রুজু করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

গাইবান্ধায় ৫০ পিস মাদকদ্রব্যসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

প্রকাশের সময় : ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬