
যুক্তরাষ্ট্র শ্রমিকদলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র_
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমনকে কেন্দ্র করে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র শ্রমিকদলের নেতৃবৃন্দ।
এক যৌথ বার্তায় ভোলা-২ দৌলতখান-বোরহানউদ্দিনের গণমানুষের আস্থাভাজন এবং যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম প্রধানমন্ত্রীর এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর এই যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনে আমরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। প্রবাসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং দলের নেতা-কর্মীদের মাঝে এই সফর ঘিরে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি হয়েছে।”
জাহাঙ্গীর এম আলম* আরও উল্লেখ করেন যে, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রধানমন্ত্রীর সফল সফর ও সার্বিক সাফল্য কামনা করে যুক্তরাষ্ট্র শ্রমিকদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।










