, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

নাতিকে টাকা ধার না দিতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করলেন দাদা

  • প্রকাশের সময় : ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৪৯ পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদী উপজেলায় নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন তার দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

ভিডিওতে দেখা যায়, দাদা করম আলী অটোরিকশায় মাইক লাগিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন আর মাইকিং করে তার নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করছেন।

মাইকিংয়ে বলা হয়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন- নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকান বাকি, লেনদেন বা টাকা ধার দেবেন না। নিষেধ করার পরও কেউ লেনদেন করলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

এলাকাবাসী জানায়, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে অতিষ্ঠ হয়ে তিনি এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। সে বিভিন্ন মানুষের কাছ থেকে ধারদেনা করে পরে সেই টাকা পরিশোধের জন্য পাওনাদাররা তার দাদার দারস্থ হয়। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তার জানা নেই।

এমআর-২

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

নাতিকে টাকা ধার না দিতে এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করলেন দাদা

প্রকাশের সময় : ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬