, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

সাংবাদিককে ছুরিকাঘাতের চেষ্টা, পরে বাড়িতে হামলা; প্রেসক্লাবের নিন্দা

  • প্রকাশের সময় : ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১১৯ পড়া হয়েছে

জেলা প্রতিনিধি গাইবান্ধা
‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবীব রিপনের ওপর হামলা ও ছুরিকাঘাতের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব।
গণমাধ্যমকর্মী মাহমুদুল হাবীব রিপনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামে। একই এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনায় বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদের জের ধরে জামিনে মুক্তির পর গত ১৪ আগস্ট সকালে মেহেদী হাসান পাপুল সাংবাদিক মাহমুদুল হাবীব রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। জীবন বাঁচাতে রিপন দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
পরে ওইদিন সন্ধ্যায় পাপুল ও তার সহযোগীরা সাংবাদিক রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তাকে জীবননাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক মাহমুদুল হাবীব রিপন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান পাপুল এখনও গ্রেপ্তার হননি।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা এক বিবৃতিতে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্ত মেহেদী হাসান পাপুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

সাংবাদিককে ছুরিকাঘাতের চেষ্টা, পরে বাড়িতে হামলা; প্রেসক্লাবের নিন্দা

প্রকাশের সময় : ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬