, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

গাইবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২২৪ পড়া হয়েছে

​গাইবান্ধা প্রতিনিধি:
ব্যবসায়িক চুক্তিনামায় সাক্ষী হওয়ার জেরে গাইবান্ধায় এক যুবক ও তার চাচাকে অপহরণ, বর্বর নির্যাতন এবং মুক্তিপণ দাবির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

​ভুক্তভোগী জিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একটি ব্যবসায়িক চুক্তিতে সাক্ষী থাকার অপরাধে তাকে ও তার চাচাকে অন্যায়ভাবে ডেকে নিয়ে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয় এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের যৌথ ও তাৎক্ষণিক তৎপরতায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আদালত মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে ফয়সালা হয়।

​জিম অভিযোগ করেন, ঘটনাটি আইনিভাবে সুরাহা হওয়ার পরও কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করছে, যা তার ও তার পরিবারের চরম সম্মানহানি ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

গাইবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ভুক্তভোগী সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬