, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় মোটরসাইকেলের দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশের সময় : ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৪৩ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে একটি মোটরসাইকেলের তত্ত্বাবধান কার কাছে থাকবে এ নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)। বুধবার রাত সাড়ে ১২ টার সময় ওই গ্রামে এই হত্যাকান্তের ঘটনা ঘটে। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব দুই সহোদর ভাই। তারা ওই গ্রামের এরশাদুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে একটি মোটরসাইকেল কার কাছে তত্ত্বাবধানে থাকবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ছোটভাই রাকিব উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা তার গুরুতর হওয়ায় পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোটরসাইকেল কার কাছে থাকবে এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পরে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করায় সাকিবের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বগুড়া হাসপাতালে ছিল।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় মোটরসাইকেলের দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশের সময় : ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬