, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন। ভোলা সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন

ভোলায় কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩১৯ পড়া হয়েছে

রিয়াজ হোসেন শান্ত,ভোলা।।

ভোলায় জেলা কৃষক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৪টায় ভোলা জেলা কৃষক দল কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ভোলা জেলা কৃষক দলের সভাপতি মোঃ আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত তসলিমা।

সভায় নেতৃবৃন্দ ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা বলেন, কৃষক সমাজের ন্যায্য দাবি আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে কৃষক দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির আহমেদ, ভোলা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, অ্যাডভোকেট মোঃ তোহা, আমিনুল ইসলাম মঞ্জু খান (ভোলা পৌর কৃষক দলের সভাপতি), কামরুল হাসান (ভোলা পৌর কৃষক দলের সদস্য সচিব)সহ জেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা শেষে নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয়

গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ

ভোলায় কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬