, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান গাইবান্ধা সরকারি কলেজে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস পালিত লিভার পরিষ্কার করতে খাবেন যেসব খাবার গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ আটক ২, অস্ত্র আইনে মামলা গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শ্রমিকদল ভোলা-ঢাকা রুটে প্রথমবার বিআইডব্লিউটিসির পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে হায়দার আলী লেলিনের শুভেচ্ছা।

গাইবান্ধায় পুলিশি অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি বাইক উদ্ধার

  • প্রকাশের সময় : ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২২১ পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সেলিম রেজা।
গ্রেপ্তারকৃতরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার (১২৫ সিসি) এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং চুরির সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ছামিউল ও কালামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও লুকিয়ে রাখার উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে আমরা তিনটি বাইকসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকরা যথাযথ প্রমাণ সাপেক্ষে আদালতের মাধ্যমে বাইকগুলো ফিরে পেতে পারেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আসন্ন ভোলা পৌর নির্বাচনে আলোচনায় বিজেপি নেতা,মেহেদী হাসান হান্নান

গাইবান্ধায় পুলিশি অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি বাইক উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬