, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গাইবান্ধায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, ক্ষোভ ভোলার বোরহানউদ্দিনে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে পিটিয়ে জখম গাইবান্ধায় শিশু স্বর্গের ফলক উন্মোচন ও মতবিনিময় করলেন সচিব মো. আমিনুল ইসলাম গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার গাইবান্ধার ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও বীজ বিতরণ যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তার সুমনাকে সম্মাননা প্রদান ভোলার চর সামাইয়া-আলীনগরে মাইনউদ্দিন-জসিমের নেতৃত্বে চলছে মাদকের রমরমা বানিজ্য! গাইবান্ধায় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ভোলায় ৯৫ বছরের বৃদ্ধ বাবার সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জাল দলিল তৈরির প্রতিবাদে মানববন্ধন।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনে ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মো. শফিউর রহমান কিরনকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. কেফায়েত উল্লাহ নজিবকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, পূর্ববর্তী কমিটি বাতিল করে তৃতীয়বারের মতো ভোলা জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে এবং তা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটির সদস্য-সচিব করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলাম খানকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আচমত আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম নুরুল আমিন (শাহজাহান), বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. ছাদেক, বীর মুক্তিযোদ্ধা মো. নুর-ই আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত এই জেলা ইউনিট কমান্ড ভবিষ্যতে ভোলা জেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় কাজ করবে।

জনপ্রিয়

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন

প্রকাশের সময় : ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬