
বিশেষ প্রতিনিধি:ভোলার শশীভূষণের এক যুবকের বিরুদ্ধে সৌদিতে লোক পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায় ,ভোলার শশীভূষণ এলাকার দালাল আলামিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সৌদিতে লোক পাঠানোর নামে প্রতারণা করে বেড়ায় ,ভুক্তভোগীদের সাথে নির্দিষ্ট একটা কন্টাক্ট করে টাকা নেওয়ার পরেও সৌদিতে না পাঠিয়ে তাদেরকে হয়রানি করে এবং সৌদিতে পাঠিয়ে খোঁজখবর না নিয়ে, বিভিন্ন কৌশলে তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে বলে অভিযোগ পাওয়া যায়।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার,গোয়ালন্দো থানার,ছোটবাকলা ইউনিয়নের বসবাসরত মোঃ আবু বক্করকে সৌদিতে পাঠানোর কথা বলে সাড়ে ৪ লক্ষ টাকা কন্টাক করেন। পরবর্তীতে দীর্ঘদিন ঘুরিয়ে তাকে সৌদিতে পাঠিয়ে কোন কাজ/ কর্ম না দিয়ে সাপ্লাই কোম্পানির কাছে বিক্রয় করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগী রুমি বলেন, আমার স্বামী আবু বক্কর এর বাড়ি শরীয়তপুরে কাজের সুবাদে আমাদের বাড়ি রাজবাড়ী জেলায় বসবাস করতেন ।প্রতারক আলামিনের সাথে আমার মামা মাধ্যমে পরিচয় হয়। পরে আলামিন সৌদিতে পাঠানো কথা বলে সাড়ে ৪ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নেয়। পরে ভিসা আসবে বলে অনেকদিন ঘুরানোর পর, অবশেষে গত মে মাসের ১১ তারিখে আমার স্বামীকে সৌদিতে পাঠায়। সৌদিতে পাঠানোর পর তাকে কোন কাজ/কর্ম না দিয়ে, একটি রুমে আটকিয়ে রেখে অনেক অত্যাচার করে, তারপর আকামা করে দিব বলে আমার কাছ থেকে একাধিকবারে আরও ৪
লাখ টাকা নিয়ে তাকে সাপ্লাই কোম্পানির কাছে তাকে বিক্রি করতে দেয়। এবং আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।তার কাছে আমার স্বামীর খোঁজের জন্য আমরা একাধিক বার যোগাযোগ করলেও তার সাথে যোগাযোগ করতে পারিনি পরে জানতে পারলাম সে ভোলাতে আসছে শুনে আমরা ছুটে আসছি কিন্তু তাকে পাইনি। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে এই প্রতারক আলামিনের বিচারের দাবি জানাই ও আমার স্বামীকে খুঁজে পাওয়ার আবেদন জানাই।









