ভোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জেলায় শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।ভোলা- ১ আসনে বিএনপি মনোনীত জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিজয়ী হওয়ায় ধনিয়া ইউনিয়ন বিজেপি নেতা সাহাবুদ্দিন বেপারির উদ্যোগে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধনিয়া ইউনিয়নে কোরারহাট বাজারে ৬ নং ওয়ার্ড বিজেপি কার্যালয় এ দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে ধনিয়া ইউনিয়ন বিজেপি নেতা হেলাল উদ্দিন বলেন ভোলার উন্নয়নের জন্য ভোলা-১ আসনে দলমত বিশেষ সকলেরই চাওয়া ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ । আলহামদুলিল্লাহ তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ইনশাল্লাহ আশা করছি আগামীতে ভোলার উন্নয়নে কাজ হবে।
শাহাবুদ্দিন বেপারী বলেন আমি নাজিউর রহমান মঞ্জুর রাজনীতি করে আসছি ।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার উত্তর সারি ভোলার উন্নয়নে নাজির রহমানের ভূমিকা চিরস্মরণীয় থাকবে । নাজির রহমানের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা নিরলসভাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নির্বাচন করেছি। মহান আল্লাহতালা আমাদেরকে সেই ফল হিসেবে ভোলা- ১ আসন থেকে নির্বাচিত করেছেন।
এ সময় ধনিয়া ইউনিয়ন বিএনপি, বিজেপি, যুবদল,শ্রমিক দলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদ ইব্রাহীম সোহেল খান 








