, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দৌলতখান,বোরহানউদ্দিনসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর এম আলম ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন চরসামাইয়া ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শামসুদ্দীন রাজু শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় প্রতিবাদ সভা ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আরিফ হোসেন সোহাগ। চরফ্যাশনের দালাল আলামিনের বিরুদ্ধে সৌদিতে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগ। সৌদিতে লোক পাঠানোর নামে প্রতারণা করাই চরফ্যাশনের প্রতারক আলামিনের কাজ। গোবিন্দগঞ্জে ২ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ডাকসুর ভিপি থেকে প্রতিমন্ত্রী হচ্ছেন নুর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

  • প্রকাশের সময় : ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৭৫ পড়া হয়েছে

ঢাকা, ১৪ মার্চ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে। অন্যদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয় সভায় জানান, এবারের ঈদযাত্রায় শতভাগ আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ৭ দিনের অগ্রিম টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অগ্রিম টিকিট বিক্রির তারিখসমূহ:

২৪ মার্চের টিকিট: ১৪ মার্চ
২৫ মার্চের টিকিট: ১৫ মার্চ
২৬ মার্চের টিকিট: ১৬ মার্চ
২৭ মার্চের টিকিট: ১৭ মার্চ
২৮ মার্চের টিকিট: ১৮ মার্চ
২৯ মার্চের টিকিট: ১৯ মার্চ
৩০ মার্চের টিকিট: ২০ মার্চ

এছাড়া চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

বিশেষ ব্যবস্থা:
যাত্রীদের সুবিধার্থে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে, কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, অনলাইনে নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহ করতে এবং ঈদযাত্রায় নির্ধারিত নিয়ম মেনে চলতে।

দৌলতখান,বোরহানউদ্দিনসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর এম আলম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রকাশের সময় : ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫