রুবেল হোসেন,,
ভোলা প্রতিনিধি
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালায় আজ ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয় এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জমে থাকা পানি অপসারণের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু বিদ্যালয় নয়, বাড়ি ও আশপাশের পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি সুস্থ নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে। তাই সরকারের এই উদ্যোগকে সফল করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার ও পরিচ্ছন্নতার এই কার্যক্রম বজায় রাখা উচিত।